ওদের বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিন


মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গেলো ৯ অক্টোবর মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন সীমান্ত চৌকিতে হামলার জের ধরে রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গুলি চালায় দেশটির সেনাবাহিনী। এখন পর্যন্ত অন্তত ৬৯ জনকে হত্যার কথা স্বীকারও করেছে সেনা কর্তৃপক্ষ। এরপর থেকেই নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করে অনেকে। তাই নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে শুক্রবার আরো ৩ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। গেলো বুধবার রাতে ১৬ জনের একটি দল নদীপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতেও ৭৮ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ফেরত পাঠানো হয়।
তবে ইউএনএইচসিআর অনুরোধ জানিয়েছে, মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের জন্য বাংলাদেশ যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে। পাশাপাশি মিয়ানমার সরকারকেও সেখানকার মানুষদের নিয়মানুযায়ী রক্ষা করার আহ্বান জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













