ওবামা যাচ্ছেন হিরোশিমা ও ভিয়েতনাম সফরে


আগামী ২৭ মে ঐতিহাসিক হিরোশিমা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালীন হিরোশিমা যাচ্ছেন।
চলতি মাসের ২১ থেকে ২৮ তারিখ এশিয়া সফরে আসছেন ওবামা। জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। যাবেন ভিয়েতনামেও। জাপানে থাকাকালীন তিনি যাবেন হিরোশিমাতে।
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন পরমাণু বোমায় বিধ্বস্ত হয় হিরোশিমা। প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছিল। পঙ্গু হয় কয়েক লাখ। হিরোশিমায় বোমা ফেলার তিন দিন পর, ৯ আগস্ট যুক্তরাষ্ট্র ফের পরমাণু বোমা ফেলে জাপানের আরেক শহর নাগাসাকিতে।
সেই ভয়াবহ কাণ্ডের পর আজ পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা যাননি। জিমি কার্টার একবার গিয়েছিলেন, তবে তিনি তখন প্রেসিডেন্ট পদে ছিলেন না। বারাক ওবামার হিরোশিমা সফরের খবর নিশ্চিত করে তার প্রেস সচিব জানিয়েছেন, ‘‘(জাপানের) প্রধানমন্ত্রী আবের সঙ্গে হিরোশিমায় ঐতিহাসিক সফরে যাবেন প্রেসিডেন্ট। শান্তি, সুরক্ষা এবং পরমাণু অস্ত্র মুক্ত বিশ্বের জন্য তার দায়বদ্ধতাই এই সফরের পিছনে কাজ করছে।”
ওবামার যোগাযোগ উপদেষ্টা বেন রোডস বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ব্যবহার ফিরে দেখতে হিরোশিমা যাচ্ছেন না ওবামা, বরং সামনের দিকে তাকিয়ে আমাদের ভবিষ্যতের উপরই তার নজর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













