ওবায়দুল কাদের: জীবনের জন্য শিক্ষা অর্জন কর, জীবিকার জন্য নয়


২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
আজ বৃহস্পতিবার দুপুরে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, শুধু পরীক্ষায় ভাল ফলাফলের জন্যই শিক্ষা নয়। শিক্ষার্থী হতে হবে জ্ঞান আহরণের জন্য। জীবনের জন্য শিক্ষা অর্জন কর, জীবিকার জন্য নয়।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













