শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওবায়দুল কাদের: আমি এমপিদের শাসন করতেই পারি

দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি এমপিদের শাসন করতেই পারি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে চড় মারার ঘটনায় আলোচনা-সমালোচনা শুরুর পর তিনি এই মন্তব্য করেন।

এ সময় টাঙ্গাইলের এমপি মো. ছানোয়ার হোসেনকে চড় মারার ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, চড় মারার বিষয়ে গণমাধ্যমে য খবর প্রকাশ হয়েছে, তারা কোথায় খবর পেলো? সেই এমপি তো অভিযোগ করেননি। তিনি কি অভিযোগ করেছেন কাউকে?

এদিকে এমপি মো. ছানোয়ার হোসেনও ওবায়দুল কাদেরের হাতে তার লাঞ্ছিত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রী নেতা-কর্মীদের স্লোগানে বিরক্ত হয়ে মৃদু বকাঝকা করেছেন।

উল্লেখ্য, গতকাল রাতে নাটোর থেকে ফেরার সময় টাঙ্গাইলের যমুনা রিসোর্টে অবস্থান করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে তার রাতের খাবারের আয়োজন করেন স্থানীয় নবনির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু তাৎক্ষণিকভাবে স্থানীয় এমপিকে না পেয়ে ক্ষুব্ধ হন তিনি।

এ সময় টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এগিয়ে এসে ওবায়দুল কাদেরকে খাওয়ার অনুরোধ করলে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এমপি ছানোয়ার হোসেনকে চড়-থাপ্পড় মারেন। তবে রিসোর্ট ত্যাগ করার আগে ওই এমপির মাথায় হাত বুলিয়ে যান ওবায়দুল কাদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ