বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওবায়দুল কাদের-শামীম ওসমানের গোপন বৈঠক নিয়ে তোলপাড়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দলীয় সভানেত্রীর কার্যালয়ে জেলার ৫ নেতার সঙ্গে বৈঠক করার কথা থাকলেও সে বৈঠকে কেউ আসেননি। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে গোপন বৈঠকে করেছেন।

আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ওবায়দুলক কাদেরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদকের আহ্বানে প্রথমে সাড়া না দিলেও শামীম ওসমান গণভবনের চাপে তার সঙ্গে সাক্ষাত করেছেন বলেও তারা জানান।

এদিকে এ বৈঠকের বিষয়টি পরে ফাঁস হলে পুরো নারায়ণঞ্জে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমানের সাক্ষাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

তবে ওবায়দুল কাদেরের সঙ্গে শামীম ওসমানের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নেতারা। এ বিষয়ে শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বলেন, ‘ আমি ঢাকা এসেছিলাম অন্য একটি কাজে। কাদের ভাই আমার নেতা। তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। এর বেশি কিছু বলতে চাই না।’

ওবায়দুল কাদেরকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী