ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী সপ্তাহান্তের দুদিন ওয়াশিংটনে অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছাবেন।
ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী গতকাল নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তাঁর এ সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
পরে প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাৎকার দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













