কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী আটক


ভারতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ভারতের মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভে যাওয়ার সময়ে রাস্তা থেকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল মন্দসৌর যাওয়ার পথে মালাবা এলাকার নিমাচ শহর থেকে তাকে আটক করা হয়।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
কৃষক বিক্ষোভের খবর পেয়ে রাহুল গতকাল থেকেই যেতে চাইছেন মধ্যপ্রদেশের মন্দসৌরে। কিন্তু শিবরাজ সিং চৌহানের সরকার অনুমতি দেয়নি। সতর্ক করা হয়েছিল, ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হবে।
এ বিষয়ে নিমাচের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মনোজ কুমার কিং বরেন, কংগ্রেসের কোনো নেতাকে উত্তপ্ত মন্দসৌরে ঢুকতে দেয়া হবে না।
ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ফসলের ন্যায্য দাম ও ঋণ মওকুফের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।
বিজেপি শাসিত এই রাজ্যে বিক্ষোভ থামাতে গিয়ে মঙ্গলবার কৃষকদের ওপরে বেপরোয়া গুলি চালায় পুলিশ। অনেকেই আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় পাঁচ কৃষকের। রাজ্যের একাধিক জায়গায় জারি করা হয় কারফিউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়া আটকাতে বহু জায়গায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। পুলিশের গুলিতে কৃষক মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যে বনধের ডাক দেয় কংগ্রেস।
ফসলের ন্যায্য দাম এবং ঋণ মওকুফের দাবিতে বিজেপি শাসিত হরিয়ানা এবং মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরেই চলছে কৃষক বিক্ষোভ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













