কক্সবাজারে দিনদুপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই বাড়ির রান্নাঘরের মেঝে থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন- শান্তিবাজার এলাকার নুর আকতারের স্ত্রী রুনা আকতার (৩২) ও তার শিশুকন্যা জারিয়া আকতার (৬)।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ও মেয়েকে ঘরে রেখে পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান নুর আকতার। নামাজ শেষে ঘরে ফিরে দেখেন, কারও সাড়া শব্দ নেই। একপর্যায়ে রান্নাঘরে গিয়ে মেঝেতে তার স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, “অনুসন্ধান করা হচ্ছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













