মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কখন আমাদের শান্ত থাকা উচিত ও কখন রাগারাগি প্রয়োজন, জানেন কি?

আমরা সব সময়েই রাগারাগি নয়, মাথা ঠাণ্ডা করে রাখার পরামর্শ দেই। রাগারাগি করা মোটেই ভালো নয়, এমনটাও অনেকে বলেন। তবে বাস্তবে আমরা অনেকেই রাগারাগি করি- এটাই বাস্তবতা। কিন্তু রাগারাগি বা আস্ফালন কী কখনো কার্যকর কোনো উপায় হতে পারে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন। তারা জানিয়েছেন ভদ্রতা ও রাগারাগি বিপরীত বিষয় হলেও কখনো কখনো উভয় বিষয়েরই প্রয়োজন হয়। বিভিন্ন পরিস্থিতিতে আস্ফালনের ফলেও বহু কাজ ভালোভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে গবেষণাপত্রটির একজন লেখক প্যাট্রিক হেক। তিনি বলেন, ‘আমরা বিভিন্নভাবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আস্ফালন থেকে উপকৃত হওয়া যায় কি না, তা নিয়ে অনুসন্ধান পরিচালনা করি।’

এ বিষয়ে গবেষণাটিতে টেস্ট গ্রহণকারীদের ওপর আস্ফালন ও ভদ্রতার পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন পরিস্থিতিতে তা কতখানি কার্যকর, তাও গবেষণা করা হয়।

গবেষক হেক বলেন, ‘আপনি যদি একটি চাকরির ইন্টারভিউতে যান তাহলে এ বিষয়টি চিন্তা করতে পারেন। আপনার সামনে প্রচুর প্রতিযোগী। আপনার কি সে সময় ভদ্রভাবে বসে থাকা উচিত নাকি নিজের অবস্থান থেকে নিজেকে প্রমাণ করার জন্য আস্ফালন করা উচিত?’

এ ক্ষেত্রে গবেষকরা বলেন, রেগে গিয়ে অনেক কাজ করা যেতে পারে, যা আপনার উপকারে আসবে।

একটি উদাহরণ হতে পারে পরীক্ষায় ফেল করার পর রেগে গিয়ে ভালোভাবে পড়াশুনা করা। যার ফলে আপনি পরবর্তীতে ভালো ফলাফল করতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?