কট্টরপন্থিদের আন্দোলনের মুখে পদত্যাগ পাকিস্তানের আইনমন্ত্রীর


শেষ পর্যন্ত কট্টরপন্থিদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
নির্বাচনী আইন সংশোধনের সময় জনপ্রতিনিধিদের শপথের একটি অংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখ বাদ পড়ার পর ধর্মীয় অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থিরা।
টানা দুই সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘটের কারণে রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল হয়ে পড়ে। তাদের সরাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে শনিবার সংঘর্ষ বাধে। এতে নিহত হন ছয়জন।
রোববার রাতে পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে সরকার আলোচনায় বসে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি আইনমন্ত্রীর পদত্যাগের বিষয়টি ওই বৈঠকে মেনে নেয় সরকার।
পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, ‘সংকট নিরসনে’ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহিদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













