‘কত ঝাড়ি খেতে হয়েছে’


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সংলাপের আহ্বানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ইতিপূর্বে সংলাপের জন্য খালেদা জিয়াকে ফোন করে তার কাছ থেকে তার ঝাড়ি খেতে হয়েছে। রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের মৃত্যুর সময় গুলশানে তার বাড়িতে গিয়েও ঢুকতে না পারার স্মৃতিচারণ করে বলেন, ‘আপনি যদি কারও বাড়িতে যান আর আপনার বাড়ির দরজা কারও মুখের ওপর বন্ধ করে দেয়া হয়। আপনি তাহলে কি করবেন।’
তিনি খালেদা জিয়ার এই আলোচনার আহ্বানের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া এখন যা বলছেন, নিশ্চয়ই তার কোনো অশুভ উদ্দেশ্য আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জানেন নির্বাচনের আগে আমি তাকে ফোন করি।তখন কী ধরনের কথা শুনতে হয়েছে। তাকে ফোন করে আমার ঝাড়ি খেতে হয়েছে।
এ সময় তিনি খালেদা জিয়ার গায়ে পোড়া মানুষের গন্ধ রয়েছে উল্লেখ করে তার সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন।
তবে শেখ হাসিনা বলেন, যদি খালেদা জিয়া সন্ত্রাস মানুষ পোড়ানোর রাস্তা থেকে বেরিয়ে আসেন, যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করেন এবং এই বিচার সুষ্ঠু হচ্ছে বলে একমত পোষণ করেন তবে তিনি বিষয়টি ভেবে দেখবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













