মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কথা বলবেন তো রাতে গুম হবেনঃ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, কোনো কথা বলা যাবে না, বললেই রাতের বেলা গুম হয়ে যাবেন। কোনো কিছু লেখা যাবে না। তাহলে আমরা কোন দেশে বাস করছি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ একথা বলেন।

তিনি বলেন, ‘বলা হচ্ছে ব্যাংকের টাকা চুরির ঘটনায় বিদেশিদের শনাক্ত করা হয়। কিন্তু এর সঙ্গে দেশের জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় না।’

এরশাদ বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুটি দলকেই কেউ চায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। মানুষ পুড়িয়ে মারা, হরতাল দেওয়া—জাতীয় পার্টি এসব ধ্বংসাত্মক রাজনীতিকে বিশ্বাস করে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘একটিবার দেশ ও ইসলামকে খেদমত করার সুযোগ দিন। দেশের সব ইসলামি দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’

সম্মেলন শেষে সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদকে সভাপতি ও আবদুল লতিফ সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন এরশাদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন- জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত পরিষদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদ। বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা শাহজাহান মনসুর প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী