কথা রাখেননি মেয়র আনিস!
তেজগাঁওয়ে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয় গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে কোনো নেগোসিয়েশন হয়নি, তবে আমরা ঢাকার বাহিরে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করবো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
এদিকে গতকাল দীর্ঘ তিন ঘণ্টা ট্রাক শ্রমিক দ্বারা অবরুদ্ধ থাকার পর আজ সোমবার রাজধানীর কাওরানবাজারের লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মেয়র বলেন, গতকাল আমরা নেগোসিয়েশন করিনি। একটি অত্যাধুনিক ট্রাক টার্মিনাল তৈরি জন্য ঢাকার বাহিরে জায়গা খোঁজা হচ্ছে। যারা দখলদার, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সাথে জড়িত তারাই রোববার অভিযানে ঢিল ছুঁড়ে হামলার উস্কানি দিয়েছে। ট্রাক টার্মিনালের ব্যাপারে মালিকদের সঙ্গে সিটি করপোরেশন কথা বলবে এখানে শ্রমিকদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। তবে কিছু লোক শ্রমিকদের ব্যবহার করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
উল্লেখ্য, গতকাল রোববার তেজগাঁওয়ে অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকরা দীর্ঘ ৪ঘণ্টা অবরুদ্ধ থাকেন মেয়র আনিসুল হক। পরে ট্রাক টার্মিনাল তেজগাঁওয়ে রাখা শর্তে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মেয়র শ্রমিক নেতাদের অফিস থেকে বের হয়ে হ্যান্ড মাইকের সাহায্যে বক্তব্য দেন। সেই বক্তব্যে মেয়র বলেন, আমি আমার জন্য না আপনাদের জন্য কাজ করছি। আমি আপনাদের নগর পিতা। আমি কারো শত্রু নই।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













