কনডেম সেলে শুধু কান্না করছে ঐশী!
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে তাদের মেয়ে ঐশী রহমানকে। বর্তমানে ঐশী রহমানের দিন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে।
তবে কনডেম সেলে মন ভালো নেই ঐশীর। তার সঙ্গে থাকা আরও দুই ফাঁসির আসামির সঙ্গেও ঐশী ঠিকমতো কথা বলছে না। নিজের মতো করেই থাকছে সে। খাওয়া-দাওয়া করছে না ঠিকমতো। শুধু কান্নাকাটি করছে সে।
শনিবারও সারাদিন তার মন খারাপ ছিল। এর আগের দিন শুক্রবার রাতে অনেক কান্নাকাটি করেছে ঐশী। কারা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর ঐশীকে কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়। তার সঙ্গে আরও ২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, ঐশীকে কনডেম সেলে রাখা হয়েছে। কয়েদির নির্ধারিত পোশাক পরতে দেয়া হয়েছে তাকে।
কারা সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঐশীর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন নারী রয়েছে। ওই দুজন একই কনডেম সেলে। বৃহস্পতিবার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীকে ওই দুই নারীর সঙ্গে একই সেলে রাখা হয়েছে। ঐশীকে সেখানে নেয়ার সঙ্গে সঙ্গে তার স্বাভাবিক পোশাকের পরিবর্তে কয়েদির নির্ধারিত পোশাক দেয়া হয়।
পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বাবা-মাকে খুন করার দায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন। এ মামলায় ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড ও আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













