বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কন্টেইনার থেকে গলায় শিকল বাঁধা নারীকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মালবাহী কন্টেইনার থেকে কালা ব্রাউন (৩০) নামের এক নারীকে উদ্ধার করা হয়েছে। লোহার শিকল দিয়ে তাঁর গলা বেঁধে রাখা হয়েছিল।

চলতি বছরের আগস্ট থেকে ওই নারী নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে তাঁকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উডরাফ শহরের একটি জমিতে বৃহস্পতিবার তল্লাশি চালান হয়। সে সময় একটি কন্টেইনার থেকে আকস্মিক শব্দ পাওয়া যায়। পুলিশ কন্টেইনারটির কাছে গেলে ভেতর থেকে চিৎকার শোনা যায়। পরে কন্টেইনারটি খোলা হলে, ভেতরে ওই নারীকে গলায় শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জমির মালিক টড কোলহেপকে গ্রেপ্তার করেছে। টড পুলিশের তালিকাভুক্ত যৌন অপরাধী।

স্পার্টানবার্গ কাউন্টি পুলিশের প্রধান চাক রাইট বলেন, “কালাকে যে অবস্থায় পাওয়া গেছে তা খুবই বেদনাদায়ক। বিশেষ করে আপনি যখন জানবেন তাকে ‘কুকুরের মতো’ গলায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, বলা যেতে পারে ঈশ্বরের বিশেষ কৃপায় আমরা তাঁকে ফিরে পেয়েছি।”

কালা ব্রাউনের প্রেমিক চার্লস কারভারও নিখোঁজ আগস্ট মাস থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প