বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কবে বয়স্ক ভাতা কার্ড পাবেন ৯০ বছর বয়সী এই বৃদ্ধ?

এক সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বড় বড় গাছের ডাল ও গাছের গুড়ি কেটে খড়ি তৈরি করে দিয়ে জীবিকা নির্বাহ করতেন অনিল কুমার দাস। সেই অনিলের বয়স এখন ৯০ বছর। বয়সের ভারে ন্যুজ অনিল ঠিকমত চলাফেরাও করতে পারেন না। বিয়ের পর দুই মেয়ে চলে গেছেন ভারতে। এখন দেখার মত কেউ নেই তার। স্ত্রীকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোটভাটপাড়া গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন তিনি। চলতি পথে বয়স্ক এই ব্যক্তি বললেন, ‘আমার একটা বয়স্ক কার্ড করে দাও না বাবা, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো? সবাই শুধু কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না।’

অনিল কুমার দাস বলেন, ‘একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য কত জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেছি। অনেকে কথা দিয়েছে কিন্তু কেউ কথা রাখেনি। বয়স ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দু’বছর আগে আমার এলাকার এক জনপ্রতিনিধি তিন হাজার টাকা দাবি করেছিল। কিন্তু টাকা দিতে না পারায় কার্ড হয়নি।’

অনিল কুমার দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘প্রায় দিনই না খেয়ে থাকতে হয়।’

ছোটভাটপাড়া গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘আমরা আগের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে অনিলের জন্য একটি কার্ড করে দেওয়ার কথা বলেছি। সবাই বলে, করে দেবো। কিন্তু আজ পর্যন্ত এই বয়স্ক মানুষটাকে কেউ একটা কার্ড করে দিতে পারলো না।’

ছোটভাটপাড়া গ্রামের কাদের মেম্বার জানালেন, আমি নতুন মেম্বার হয়েছি। অনিলের বিষয়টি আসলে খুবই দুঃখজনক। তবে এবার বয়স্ক ভাতার কার্ড দেওয়ার সুযোগ আসলে অবশ্যই আমি অনিল কুমার দাসকে কার্ডের ব্যবস্থা করে দেবো।

এ ব্যাপারে ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, দুই বছর পর পর প্রতিটি ইউনিয়নে ১৬ থেকে ১৮টি বয়স্ক কার্ড আসে। কিন্তু বয়স্ক ভাতার লোক থাকে অনেক বেশি। এই বিশাল চাহিদার ভেতর দিয়ে সীমিত সাধ্য দিয়ে সবকিছু পূরণ করা সম্ভব হয় না। তবে আমি তাকে কার্ড করে দেওয়ার জন্য চেষ্টা করবো। -বাংলা ট্রিবিউন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত