রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কমিশনকে সরাসরি হুমকি মমতার

‘‘এরকম নির্বাচন কখনও দেখিনি। রাজ্যের নির্বাচনের নামে নির্যাতন চলছে।” শেষ দফার আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রচারে গিয়ে কমিশনকে একহাত নিলেন মমতা। ছাড়লেন না রাজ্য পুলিশকেও। যেসব পুলিশ কমিশনকে সাহায্য করেছে, তাদেরকে ‘ভিতু পুলিশ’ বলে উল্লেখ করেন তিনি।

কমিশনের কড়াকড়ি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। গত দু’দফায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৎপরতার সঙ্গে নজরদারি চালিয়েছে কমিশন, তা নিয়ে বেশ অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে উদ্দেশ্য করে এদিন তিনি সরাসরি বলেন, ‘‘ভবিষ্যতে ভুগতে হবে। আমি যদি বেঁচে থাকি, তাহলে দেখে নেব।” এভাবেই সরাসরি হুমকির সুর শোনা যায় তাঁর গলায়।

কমিশনের পাশাপাশি রাজ্য পুলিশের কাজেও যে তিনি সমান অসন্তুষ্ট, তা এদিনের বক্তব্য থেকে স্পষ্ট। তিনি বলেন, ‘‘কিছু ভিতু পুলিশ দিল্লির লোকজনকে সাহায্য করেছে। আর জোট কে সাহায্য করছে দিল্লির পুলিশ।” পুলিশের তাণ্ডবে তাঁর ঘুম ছুটেছে বলেও দাবি করেন মমতা। তিনি নাকি পুলিশের জন্য তিন রাত ঘুমোতে পারেননি। তাঁর মতে সবটাই বিরোধীদের পরিকল্পনা। তিনি আরও বলেন, ‘‘রাজ্যে যেন কার্ফু জারি হয়েছে। এরকম ভোট কেউ দেখেনি। এতদিন ধরে নির্বাচনও কেহু দেখেনি।” এগুলো যারা করেছে, তাদের দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন তিনি। অন্য রাজ্যে এরকম ভোট হয় নাকি তা দেখবেন বলে উল্লেখ করেন মমতা।

একদিকে যখন, গত দু’দফার ভোটকে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক মহল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসন্তোষের কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প