মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কমোডো ড্রাগন ইন্দোনেশিয়ায় পর্যটককে কামড়ে দিল !

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নুসা তেঙ্গারার এক পার্কে কমোডো ড্রাগনের আক্রমণের শিকার হয়েছেন এক পর্যটক। পার্ক রেঞ্জার্সরা জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটলো।

কমোডো ড্রাগন বিশ্বের বৃহত্তম গিরগিটি এবং ক্ষেপে গেলে মারাত্মক কামড় দেওয়ার অভ্যাস আছে এর। ইন্দোনেশীয় দীপপুঞ্জে ছোট ছোট দলে ভাগ হয়ে এদের বসবাস করতে দেখা যায়।

সিঙ্গাপুরের নাগরিক আক্রান্ত ব্যক্তির নাম লন লি এলি। ঘটনার সময় ৫০ বছর বয়সী ওই পর্যটক ছবি তোলার জন্যে প্রাণীটির খুব কাছে চলে গিয়েছিলেন বলে জানা গেছে। এর পরপরই ক্ষেপে গিয়ে তার বাম পায়ে মারাত্মক কামড় বসিয়ে দিয়েছে সেখানে থাকা একটি কমোডো ড্রাগন।

কমোডো ন্যাশনাল পার্ক প্রধান সুদিয়োনো জাকার্তা পোস্টকে জানিয়েছেন, ‘কমোডো ড্রাগনেরা খাওয়ার সময় কোনো ধরনের বিরক্তি পছন্দ করে না, খুব কাছে চলে গিয়ে ওই পর্যটক তার ভুলের জন্যই এমন ঘটনার শিকার হয়েছেন। ‘
সূত্র : বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প