করাচির আকাশে ‘রেড অ্যারোস’র চক্কর


যুক্তরাজ্যের খ্যাতনামা ‘রেড অ্যারোস’ বিমানদল পাকিস্তানের করাচিতে এসে পৌঁছেছে। পাকিস্তান বিমান বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ডন অনলাইন।
বিবৃতিতে বলা হয়েছে, চৌকস এই বিমানদলের নেতৃত্বে রয়েছেন রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) স্কয়াড্রন লিডার ডেভিড। তারা করাচির আকাশে বিমান নিয়ে চক্করের পর চক্কর দিয়ে নানা কসরত দেখান। করাচি শহরের বাসিন্দারা বিমানের এই কসরত উপভোগ করেন।
রেড অ্যারোস দল গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লিংকনশায়ার থেকে উড়াল দেয়। প্রায় আট হাজার মাইল পাড়ি দেয়ার পথে ১১ জায়গায় বিশ্রাম শেষে চীনের জুহাইতে পৌঁছায়। সেখান থেকে সরাচি এলে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
রেড অ্যারোস ১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। পরে এই দলটি বিশ্বের চার হাজার জায়গায় তাদের কসরত দেখিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













