‘কর্মসংস্থানের অভাবে ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে’


দেশে কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
জাতীয় সংসদে বৃহস্পতিবার চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘শিক্ষার মান উন্নয়ন করতে হবে। কর্মসংস্থান, সেই সঙ্গে মাদক আর জঙ্গি। আমাদের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান বাড়াতে হবে। আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য খুব বেশি প্রয়োজন। বিশ্ব ব্যাংক বলে দিয়েছে, আমাদের দেশের ছেলেমেয়েরা কর্মসংস্থান না পেয়ে হতাশ হয়ে মাদকে আসক্ত হয়ে যায়।
এ সময় সোনার বাংলা গড়তে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘যানজটে মানুষ অতিষ্ঠ। ২০৯০ কিলোমিটার ভিআইপি রোড চলাচলে উপযুক্ত। আমাদের মন্ত্রী মহোদয় চেষ্টা করছে। আমরা আশা করবো, যানজটের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দেবেন। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কতগুলো ড্রাইভার আছে যারা ঠিকমতো গাড়ি চালাতে পারে না।’
এ সময় ভেজাল ওষুধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘দেশে এখন আর কেউ না খেয়ে নেই। দরিদ্র জনগণ যারা এতোদিন হতাশায় ছিলো, তারা দুবেলা দুমুঠো খেতে পারছে সেটাই বড় কথা।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













