কর্মস্থলে যৌন হয়রানি নারীর ক্ষমতায়নের অন্তরায় : চুমকি


মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কর্মস্থলে যৌন হয়রানি নারীর ক্ষমতায়নে অন্যতম অন্তরায়। কর্মস্থলে যৌন হয়রানির কারণে অনেক নারী চাকরি ছেড়ে দেন। আবার অনেকে চাকরি করার আগ্রহ হারিয়ে ফেলেন। এতে করে নারীর ক্ষমতায়ন ব্যাহত হয়।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের মিলনায়তনে কর্মস্থলে যৌন হয়রানি বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের অবহিতকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস ছাড়াও উপজেলা পর্যায়ের সব অফিস এবং স্কুল কলেজসমূহে যেন কোনো নারী যৌন হয়রানির শিকার না হন সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন।
মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী বলেন, অফিস আদালতে নারী চাকরিজীবীদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সচেতন থাকার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমীন বেনু।
শুভেচ্ছা বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালাক এ কে এম মিজানুর রহমান, স্বাগত বক্তব্য দেন অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













