শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কর বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ার সংসদে আগুন, পুলিশের গুলিতে নিহত ১০

কর বাড়ানোর প্রতিবাদে কেনিয়ার রাজধানীতে বিক্ষোভে নেমে সংসদ ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিতর্কিত একটি আর্থিক বিলের বিরুদ্ধে রাজধানীতে জড়ো হয় দেশটির হাজার নাগরিক। ওই বিলের মাধ্যমে কর বাড়ানো হয়েছে। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়। মঙ্গলবার এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। খবর রয়টার্সের।

ভিভিয়ান আচিস্তা নামের একজন প্যারামেডিক ডাক্তার বলেছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রিচার্ড এনগুমো নামের আরেক প্যারামেডিক বলেছেন, গুলিতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি সংসদ ভবন প্রাঙ্গণ থেকে দুইজন আহত বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলেন।

রয়টার্সের একজন সাংবাদিক সংসদ ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখেছেন।

সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার গঠন হবে।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে পুরো দেশেই বিক্ষোভ চলছে। বিলের কিছু বিষয় সংশোধন করা হলেও তাতে সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা, তারা পুরো বিলটি বাতিল চান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ