কলকাতায় পুলিশকে মারধর করেছে মদ্যপ যুবক-যুবতী
দুই সিভিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে মদ্যপ যুবক-যুবতীর বিরুদ্ধে। কলাকাতার নিউটাউন থানা এলাকার একটি শপিংমলের সামনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার নিউটাউনের একটি শপিং মলের সামনে চায়ের দাম দেওয়া নিয়ে বচসা বাঁধে ওই যুবক-যুবতীর। ঘটনাটি দেখে এগিয়ে আসেন কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা দুই সিভিক পুলিশ কর্মী অরিন্দম ঘোষ ও শান্তনু নাথ। অভিযোগ, ঝামেলা মেটানোর চেষ্টা করলে তাঁদেরই বেধড়ক মারধর করা হয়। ওই যুবক-যুবতী মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। তারা এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













