কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলার হুমকি
ভারতের কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গিরা হামলা চালাতে পারে- এই মর্মে একটি হুমকি বার্তা এসে পৌঁছেছে। হুমকি বার্তাটি পাওয়ার পরই বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে জানান ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।
দূতাবাসের তরফে ফোন পেয়ে মুখ্যমন্ত্রীও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিশনের পার্শ্ববর্তী স্থানগুলিতে যে কোন অস্বাভাবিক গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলেছেন। মিশনের নিরাপত্তাও কয়েকগুণ বাড়ানো হয়েছে।
সূত্রে খবর, পশ্চিমবঙ্গের পান্ডুয়া ভিত্তিক একটি সংগঠনের লেটার প্যাডে গত বুধবার ওই হুমকি চিঠিটি আসে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে।
চিঠিতে বলা হয় বাংলাদেশ থেকে ২০ জন জেহাদি হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তারাই বাংলাদেশ মিশনে হামলা চালাবে। হুমকি চিঠি পাওয়ার পরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে হুমকির বিষয়ে শুক্রবার কলকাতাস্থ ডেপুটি হাই কমিশনারকে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













