কলেজে ছাত্রীদের জন্য বাস দেওয়ার পরিকল্পনা সরকারের


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অনেক দূরে অবস্থিত কলেজে পড়তে অনেক সময় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে। অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। অনেকের বিয়ে হয়ে যায়। বাল্যবিবাহের এটাও অন্যতম কারণ। এ সমস্যার সমাধানে প্রতিটি কলেজে শুধু ছাত্রীদের জন্য একটি বাস দেওয়ার চিন্তা করছে সরকার।
বুধবার প্রতিমন্ত্রী সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, বাল্যবিবাহ সম্পর্কে মেয়েদের সচেতন করতে হবে। তাদের বাল্যবিবাহবিরোধী ক্যাম্পেইনে ‘অ্যাম্বাসেডর’ হিসেবে গড়ে তুলতে হবে। দারিদ্র্যের কারণে বাল্যবিবাহ হলে মেয়ে ও মেয়ের মাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেলাই মেশিন দিতে হবে।
বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













