কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন আওয়ামী লীগ নেতার ছেলে


রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের আনোয়ারার আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী রাশেদের ছেলে ছাব্বিরুল হক কনিক (২২) বলে ধারণা করা হচ্ছে। এই ধারণা খোদ ছাব্বিরুল হকের পরিবারের সদস্যদের।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে নিহত জঙ্গিদের ছবি প্রকাশের পর কান্নার রোল বয়ে যায় ছাব্বিরের গ্রামের বাড়ি এবং চট্টগ্রাম নগরীর বাসায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাব্বিরের পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মাঝে ছাব্বিরের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা প্রকাশিত ছবির উপরের সারির ডানদিক থেকে ২য় জনকে ছাব্বির বলে শনাক্ত করেন। তবে গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের কারো কাছে তারা এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না।
এ ব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে আনোয়ারার বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কিছুক্ষণ পরে ফোন করতে বলেন। পরে ফোন করলে তিনি জানান, ছাব্বিরের বাবা আজিজুল হক চৌধুরী রাশেদ বিষয়টি একেবারে অস্বীকার করেননি।
তিনি বলেন, ছবিতে একজনকে ছাব্বিরের মতো দেখাচ্ছে। আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, বিষয়টি মিলিয়ে দেখছি।
এদিকে, সোমবার দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে ৯ জঙ্গি নিহতের ঘটনায় জীবিত উদ্ধার হওয়া এক জঙ্গি সদস্য পুলিশের কাছে নিহতদের মধ্যে আটজনের নাম প্রকাশ করেছে। এই নামের তালিকায় ’ছাব্বির’ নামের একজনের নাম রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়া বলেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কাছে কোন কিছু জানানো হয়নি। বিষয়টা নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে বলা হয়েছে।
প্রসঙ্গত, চার মাস আগে নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরীর মেধাবী ছেলে জঙ্গিদলে যুক্ত হওয়া নিয়ে চলতি মাসের ১৪ জুলাই।একটি পত্রিকায় ’চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গিদলে’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর প্রশাসনসহ চট্টগ্রামের নানা মহলে তোলপাড় শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













