কষ্টার্জিত অর্থ অপব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাজেট বৃদ্ধি করেছি। এতো বিশাল আকারে বাজেট বাংলাদেশে আর কেউ দেয়নি। আমাদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই যেন অপব্যবহার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। কত সালের মধ্যে কী-কী করবো। তা ঠিক করি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, গ্যাস ও অবকাঠামো উন্নয়নের দিকে আমরা গুরুত্ব দিই। ২০০৮ সালের নির্বাচনে আমাদের রূপকল্প ঘোষণা করি। সেখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী ও কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প ছিলো। জনগণে চাহিদা কী, সেটা কীভাবে পূরণ করবো? সে বিষয়ে আমরা কাজ করি- যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কারও কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু, আর কারও কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। আমাদের হচ্ছে কর্তব্য পালন করা, জাতির প্রতি কর্তব্য পালন করা, দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করা। তিনি বলেন, এক সময় প্রচলিত ছিলো- সরকারি মাল, দরিয়ায় ঢাল। এ চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে। উন্নয়নের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমরা যা করছি, সেটার অংশীদার সবাই। মানুষকে আগামী দিনের স্বপ্ন দেখতে হবে। সব সময় স্বপ্ন জাগ্রত রাখতে হবে, হাহাকার নয়।
দেশের মানুষকে নিজ-নিজ কাজে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সভাপতি বলেন, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ণ করে বাস্তবায়ন শুরু করেছি। যদি আপনারা অতিরিক্ত শ্রমটা দিতে পারেন। তবে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













