কাঁটাতারের ওপারে গেলেন ৩০৯ জন
শেষ হলো আরেকটি বিদায় যাত্রা। জন্মভিটা ছেড়ে কুড়িগ্রাম ও পঞ্চগড় থেকে এবার কাঁটাতারের ওপারে গেলেন, ৩০৯ জন। শত স্বপ্নের খেলাঘর ভেঙে নতুন ঠিকানায় গড়তে হবে, আবাস। জুটবে, নতুন বন্ধু-প্রতিবেশি। পরিচিত হবেন, ভারতের নাগরিক হিসেবে। কিন্তু, অনেকের মন হয়তো পড়ে থাকবে, এই বাংলায়।
জন্মভিটা ছেড়ে নতুন ঠিকানা। যাত্রায় সামিল হলেন দু জেলার ৩১০ জন।
সম্ভাব্য নিশ্চিত ভবিষ্যতের হাতছানি যেমনি আছে, তেমনি আছে জন্মভিটা ছেড়ে যাওয়ার বেদনা।
কুড়িগ্রামের বিলুপ্ত ১২ টি ছিটমহল থেকে ভারতগামী ১৫৮ জন বেলা ১১ টার দিকে পৌছান ভুরুঙ্গামারী চেকপোস্টে। সেখানে তাদের বিদায় জানান বাংলাদেশ কতৃপক্ষ।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে নির্বিঘ্নে পৌছান নতুন ঠিকানায়। পান উষ্ণ অভ্যর্থনা।
শেষ হয়েছে স্থানীয় প্রশাসনের সব রকম প্রস্তুতিও। ঠিকানাটা যাই হোক, ভাল থাকুক মানুষগুলো। সর্বশেষ তৃতীয় দফায় ২৬ নভেম্বর ভারতে যাবেন আরো ১১৭ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













