বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাউন্সিল ঘিরে ব্যক্তিগত প্রচার চালালে ব্যবস্থা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২০ জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কোনো নেতা ব্যক্তিগত প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ কমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির নাম ব্যবহার করে ব্যক্তিগত প্রচার করলেই তাকে স্ব স্ব কমিটি থেকে বাদ দেয়া হবে।’

বৃহস্পতিবার আগামী ২২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে ১০ উপ-কমটি গঠন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা উপ-কমিটির সদস্য আছেন তা ব্যবহার করে কেউ যদি ভিজিটিং কার্ড, পোস্টার, বিলবোর্ড করলেই সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে।’

‘দল করলে দলের নিয়ম মানতে হবে। নিয়ম যে মানবে না তার দল করার কোন অধিকার নেই’- বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর উপ-কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মাহবুবউল আলম হানিফ, আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন ও মাহমুদুল হাসান রিপন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী