কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলেই নৌ-যান চলাচল শুরু হবে। কাওড়াকান্দি ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













