বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিলের করতে তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

সোমবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ অগাস্ট সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত আছেন বা পলাতক আছেন, তাদের একটি তালিকা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠির জবাব এলেই পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হবে।”

সূত্র জানায়, সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি। কাজে না ফেরা এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়। যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আলোচিত গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

১৮৭ পুলিশ সদস্যের মধ্যে কতজনের পাসপোর্ট আছে তা জানা যায়নি। পুলিশের ওই কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল ছাড়াও জাতীয় পরিচয়পত্রও বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আভাস দিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।

এছাড়াও বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা।

এরই মধ্যে কয়েকজনের পাসপোর্ট বাতিলের কাজ শুরু হয়ে গেছে এমন তথ্য উল্লেখ করে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, এদের মধ্যে রয়েছেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান, সাবেক উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান।

এছাড়াও ওই তালিকায় ছাত্রলীগের বেশ কয়েকজনের নামও রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ