শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাতার থেকে গ্যাস আমদানি করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সংকট দূর করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে গ্যাস আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার সকালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরো জানান, কাতারের সঙ্গে চুক্তি করা আছে। মূল্যও নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস কমে যাচ্ছে। কিন্তু আমরা এর বিকল্প ব্যবস্থা করছি। চুক্তি সই হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। আগামী ১৮ মাস থেকে দুই বছরের মধ্যে আমাদের গ্যাস আসবে।’ গভীর সমুদ্রেও গ্যাসের সন্ধান করা হচ্ছে বলে জানান নসরুল হামিদ।

এদিকে কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তেমন অগ্রগতি না থাকায় সরকার বিদ্যুৎ আমদানির ওপর জোর দিয়েছে বলে জানান মন্ত্রী। এ জন্য ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগও করতে চায় সরকার।

নসরুল হামিদ জানান, ২০০৯ সালে নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী বছর বছর প্রায় ১০ শতাংশ হারে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়িয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী সামনে আরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ