বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাদের মোল্লার কবরে ‘শহীদ’ লেখা পেলে ব্যবস্থা

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’ লেখার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

দশম সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদকে এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার মৃতুদণ্ড কার্যকর হওয়ার পর তার কবরে নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা রয়েছে বিষয়টি মন্ত্রণালয় অবগত নয়।’

এর পর তিনি প্রশ্নকারী সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনার সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত আসামি কাদের মোল্লাসহ ইতোমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে। কয়েকজনের রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনের বিচারের রায় প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি অন্যদের বিচার কাজও এগিয়ে চলছে।’

‘পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় সহযোগি রাজাকার, আলবদর, আল-সামস বাহিনী মানব ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত করে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল। বাঙালী জাতি পাকিস্তানী বাহিনীর এমন ঘৃণ্য বর্বরতাকে কখনো ভুলবে না’ যোগ করেন মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ