সেই আয়লানের পরিবার কানাডায় আশ্রয় পেল
নিরাপদ আশ্রয় পাওয়ার আশায় মা-বাবার হাত ধরে পানিতে নেমেছিল ছোট্ট আয়লান। কিন্তু তার পর কী হলো তা আর বিশ্বের কারো জানতে বাকি নেই। তুরস্কের সমুদ্রতীরে ছোট্ট আয়লানের মৃতদেহ পড়ে থাকার ছবি দেখে আন্দোলিত হয়েছে পৃথিবীর মানুষ।
ছোট্ট আয়লান নিরাপদ আশ্রয়ের জন্য সলিল সমাধি হলেও তার পরিবারের সদস্যদের কষ্ট ও অনিশ্চয়তার দিন শেষ হতে চলেছে। আয়লানের আত্মীয়া টিমা কুর্দির প্রচেষ্টায় কানাডায় আশ্রয় পেতে চলেছেন আয়লানের কাকা মোহাম্মদ কুর্দি এবং তার পরিবার। তবে স্ত্রী এবং দুই ছেলেকে হারিয়ে আর কানাডায় যেতে ইচ্ছুক নন আয়লানের বাবা আব্দুল্লাহ। কানাডার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র রেমি লারিভিয়ের জানিয়েছে, কুর্দি পরিবারের কানাডায় ইমিগ্রেশনের জন্যে প্রয়োজনীয় সব কাজ ভালোই এগোচ্ছে।
এর আগেও সিরিয়া থেকে কুর্দি পরিবারকে কানাডায় নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেছিলেন টিমা কুর্দি। সেবার তার প্রচেষ্টা সফল হয়নি। এতে ধৈর্য হারিয়ে সাগরপথে বিপজ্জনকভাবে সিরিয়া থেকে গ্রিসের কোস দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিলেন আব্দুল্লাহ। সেই চেষ্টাই তাকে সর্বস্বান্ত করে দেয়। তাই নিজের জন্যে আর নিরাপত্তার খোঁজ করেন না আব্দুল্লাহ। বরং তিনি এখন উত্তর ইরাকের উদ্বাস্তু বাচ্চাদের সাহায্য করতেই বেশি আগ্রহী।
কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুদো জানিয়েছেন, চলতি বছর শেষ হওয়ার আগে ১০ হাজার সিরিয়ার উদ্বাস্তুকে জায়গা দেয়া হবে কানাডায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে কানাডায় স্থান পাবেন আরো ১৫ হাজার উদ্বাস্তু।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













