কান্নার রোল পড়েছে ইজতেমার আখেরি মোনাজাতে


আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে হেদায়েত ও শান্তি প্রার্থনা, রহমত, মাগফেরাত, নাজাত, ঐক্য এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় শুরু হয়েছে ৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।
রোববার বেলা ১১টা ১২ মিনিতে ইজতেমা ময়দানে এ মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন তাবলীগ জামাতের দিল্লিস্থ মারকাজের শুরা সদস্য, ইসলামি চিন্তাবিদ বিশ্ব মাওলানা সাদ কান্ধলভী।
এতে লাখো মুসল্লির গগন বিদারি কান্নায় প্রকম্পিত হয়ে উঠেছে তুরাগ তীর। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে কান্নার রোল পড়ে গেছে তুরাগ তীরে। অশেষ মহিমায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন মুসল্লিরা। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দ্বিতীয় পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













