সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাবুলে কূটনৈতিক এলাকায় বোমা হামলায় নিহত ৮০

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আহত হয়েছেন অন্তত ৩৫০ জন। আফগানিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাবুলের জানকাব স্কয়ারের কাছে এ হামলার ঘটনা ঘটে। আফগান সরকার একে কাবুলের অন্যতম বড় হামলা বলে অভিহিত করেছে।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ট্রাক অথবা পানির ট্যাংকার হামলায় ব্যবহৃত হয় বলে দাবি করছে স্থানীয়রা।

বশির মুজাহিদ নামে কাবুল পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বোমাটির বিস্ফোরণ ঠিক কোথায় হয়েছে তা তিনি জানেন না। তবে জার্মান দূতাবাসের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

কাবুলের বাসিন্দা ফাতিমা ফাইজি আলজাজিরাকে জানিয়েছে, ‘এটা ছিল বেশ বড় ধরনের বিস্ফোরণ। আমার ঘরের সব কাচের জানালা ভেঙে গেছে।’

বিস্ফোরণের ঘটনার অদূরেই প্রেসিডেন্টের বাসভবনসহ বেশ কিছু বিদেশি দূতাবাস রয়েছে। আশপাশে থাকা বাড়িঘরগুলোর দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প