কাবুল বিমানবন্দরে পুলিশের গুলিতে বিদেশি নাগরিকের মৃত্যু


আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশের গুলিতে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার বিমানবন্দরের নিরাপত্তা চৌকিতে এ গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে আরো অন্তত দু’জন।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানায়নি আফগান কর্মকর্তারা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ব্রিটেনে অপহরণ চক্রের সঙ্গে জড়িত অভিযোগে সেদেশে আটক আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা হিসেবে পরিচিত ফরয়াদি জার্দাদ বুধবার দেশে ফেরার কথা রয়েছে। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে সমর্থকরা জড়ো হয়ছিলেন। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













