কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস


কাবুলে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক গোষ্ঠীর ওপর চালানো জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার হাজরা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে চালানো ওই হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং আরো ২২০ জন নিহত হয়েছেন। পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি থাকলেও এর আগে রাজধানী কাবুলে তারা কোনো হামলা চালানোর দায় স্বীকার করেনি।
শনিবার আইএস-এর সঙ্গে জড়িত বার্তা সংস্থা আমাক জানায়, দুই আইএস যোদ্ধা কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে তাদের বেল্টে বাঁধা বিস্ফোরক ফাটায়।
আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেকটরেট ফর সিক্যুরিটি (এনডিএস) বলেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আবু আলি নামের আইএসের এক অধিনায়ক। হাজরাদের বিক্ষোভে হামলা চালানোর জন্য তিনি নানগারহার প্রদেশ থেকে তিনজন জিহাদিকে কাবুলে পাঠিয়েছিলেন। ওই তিনজন মিলেই কাবুলে শনিবার ওই হামলা চালায়।
এ সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একজন হামলাকারী সফলভাবে তার বেল্ট থেকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে তৃতীয়জন।
এদিকে কাবুলে ভয়াবহ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এই ঘটনায় তিনি রোববার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













