কারাগারে জেলা প্রশাসক রিপনকে তওবা পড়ানো হচ্ছে


ফাঁসি কার্যকর হতে যাওয়া জঙ্গি দেলোয়ার হোসেন রিপনকে তওবা পড়ানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।
রাত ৯টা ১৮ মিনিটে জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মোহা. সাহেদুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম ও হোসাইন মোহাম্মাদ হাই জকি কারাগারে প্রবেশ করেন।
এর আগে রিপনকে ফাঁসির আগে তওবা পড়াতে রাত পৌনে ৯টার দিকে জেল সুপার ছগির মিয়া ও জেলার আবু সায়েমের সঙ্গে কারাগারের ভেতরে ঢুকেছেন শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন। রিপনের সঙ্গে তার স্বজনেরা তৃতীয় দফায় শেষ দেখা করে বের হওয়ার পর কারাগারে ঢোকেন তিনি।
সন্ধ্যা ৭টা থেকে আটটা ২৬ মিনিট পর্যন্ত তৃতীয়বারের মতো শেষ সাক্ষাৎ করে যান তার ২৫ জন স্বজন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













