বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারো কোনো অধিকার নেই : মির্জা ফখরুল

বর্তমান সরকারের সময় দেশে কারোই কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। আগামী পয়লা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিয়ে এ যৌথসভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

পয়লা মের সমাবেশ বিএনপির জন্য, দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সমগ্র দেশে হত্যা-গুম-নির্যাতন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এখানে এখন আর মানুষের কোনো অধিকার নেই। আজকে আমাদের সেই অধিকার ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে হলে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

এ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার প্রমাণ দিয়েছে ও সাধারণ মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে উল্লেখ করে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘এ সরকার গণতন্ত্রের লেবাসে মানুষের ওপর স্টিমরোলার চালিয়ে ক্ষমতায় টিকে আছে। বিগত নির্বাচন থেকে প্রমাণ পাওয়া গেছে। সেই মেয়র নির্বাচন থেকে অদ্যাবধি যে নির্বাচন হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে, এ সরকারের জনগণের প্রতি কোনো আস্থা নেই।’

পয়লা মের শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হয়ে হত্যা আর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী