‘কার্গো প্লেন চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত


বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কার্গো প্লেন চলাচলে যুক্তরাজ্যের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, নিরাপত্তাহীনতার যে কারণ ওনারা দেখিয়েছেন সেটি ঠিক নয়। এটিকে সরকার এখন পর্যন্ত রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না। এ পরিস্থিতি অবিলম্বে কাটিয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী সরকার।
গতকাল বুধবার কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে চিংড়ি পোনাবাহী ট্রু-এভিয়েশনের (বিসমিল্লাহ এয়ারলাইন্স) একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হন। এঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার চিংড়ি পোনা সাগরের পানিতে ভেসে যায়।
এ ঘটনায় বাংলাদেশের কার্গো বিমান যুক্তরাজ্যে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













