কাশিমপুর থেকে ঢামেকে অসুস্থ বাবর
গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ফের অসুস্থ হয়ে পড়েছেন। গাজীপুর থেকে শনিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে আনা হয়েছে।
কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার সুব্রত বালা বলেন, লুৎফুজ্জামান বাবর কারাগারে আকস্মিক অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় গত ২১ নভেম্বর বাবরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
গত ১৬ নভেম্বর আদালতের নির্দেশে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। লুৎফুজ্জামান বাবর মারাত্মক শ্বাসকষ্ট ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে সেসময় চিকিৎসকরা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













