কাশ্মীর সংবাদঃ জঙ্গি হামলায় সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১


তিন জঙ্গি নিহত হয়েছেন কাশ্মীরের পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে। শহিদ হয়েছেন আট নিরাপত্তা কর্মী। শহিদদের মধ্যে চারজন জন্মু-কাশ্মীরের পুলিশ সদস্য এবং চারজন সিআরপিএফ জওয়ান। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও পাঁচ জওয়ান গুরুতর জখম বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ।
জানা গেছে, আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, এক-৪৭, গ্রেনেডসহ ভয়ানক সব অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন ক্যাম্পের জওয়ানরাও। শুরু হয় সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই। গুলির লড়াইয়ে ৪ সিআরপিএফ জওয়ান ও ৪ জন পুলিশকর্মী শহিদ হয়েছেন।
কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মুনির খান জানিয়েছেন, নিহত জঙ্গিদের এখনও সনাক্ত করা যায়নি।
তবে জঙ্গিরা পাকিস্তানি। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।
জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর আরও কয়েকটি দল।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর, সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













