বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিছু স্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কিছু কিছু পৌরসভায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন বাড়াবাড়ি করেছে। এতে সহিংসতার সৃষ্টি হচ্ছে।

আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভিযোগ দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম।

‘সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে। এর সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি, যাতে তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন’, বলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

এইচ টি ইমাম বলেন, কিছু জায়গায় বাড়াবাড়ি ছাড়া সুষ্ঠু ও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের বিষয়ে এইচ টি ইমাম বলেন, ‘এটি ইসির ব্যর্থতা নয়।’

নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এটা নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে তাদের নিজে নিজে গায়েব হয়ে যাওয়া এবং নিজে নিজে আবার উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা তাদের অভিযোগগুলো এভাবে দেখছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে। কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো অভিযোগ নিয়ে আসিনি।’

‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে। তাই আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি তাঁদের অবহিত করতে এসেছি। তাঁরা ব্যবস্থা গ্রহণ করছেন’, যোগ করেন এইচ টি ইমাম।

১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘তিন হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত বড় কোনো বিষয় নয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী