‘কিশোর আফিফের শরীরে গুলির চিহ্ন একাধিক, তবে শরীর থেকে বের করা হয়েছে একটি’


রাজধানীর দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ‘সূর্য ভিলায়’ জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদরীর (১৪) মৃত্যু গুলিতে হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আফিফ কাদরীর লাশের ময়নাতদন্ত করা হয়।
উপস্থিত সাংবাদিকদের চিকিৎসক সোহেল মাহমুদ জানান, গুলিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে তার শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে।
তিনি আরো জানান, ডিএনও পরীক্ষার জন্য তার চুল, দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য রক্ত ও প্রস্রাব সংগ্রহ করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কিশোরের শরীরে কোনো স্প্লিন্টার বা বিস্ফোরণের ক্ষত তিনি দেখেননি।
দক্ষিণখানের সূর্য ভিলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট শুক্রবার রাত ১২টা থেকে অভিযান চালায়। ১৬ ঘণ্টার ‘রিপল ২৪’ নামের এ অভিযান শেষ হয় শনিবার বিকেল ৪টায়। এতে এক নারী জঙ্গি ও এক কিশোর নিহত হয়। এ ছাড়া আত্মসমর্পণ করেন দুই নারী জঙ্গি ও দুই শিশু।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













