বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কি এক কান্ড ! গোটা শহরে বের হল গোলাপি পানি !

সকালে কল খুলেই চমকে গেলেন নাগরিকরা। টলটলে স্বচ্ছ পানির বদলে টকটকে গোলাপি পানি বেরচ্ছে কল থেকে। শুধু এক বাড়ির ঘটনা নয়। শহরের প্রতিটি বাড়িতেই একই অবস্থা। সম্প্রতি এ ঘটনার কথা ভাইরাল হল নেটদুনিয়ায়।

আজব এ কাণ্ডটি ঘটেছে কানাডার ছোট্ট শহর অনোওয়েতে। বাড়ি বাড়ি থেকে উঠছিল একই অভিযোগ। কল খুললেই বেরচ্ছে রঙিন পানি। কখনও টকটকে গোলাপি রঙের পানি। কখনওবা রঙ হালকা। কিন্তু স্বচ্ছ পানি কোনওভাবেই আসছে না।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ছবি পোস্ট করেন। হালকা চালে তা আবার কেউ কেউ বিশ্বাস করতে চাননি। এরপরই আর এক নাগরিক ভিডিও পোস্ট করেন। ফলত সন্দেহের আর কোনও অবকাশ থাকে না।

কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? শহরের মেয়র জানাচ্ছেন, পানি সরবরাহে কোনওভাবে পটাসিয়াম পারম্যাঙ্গানেট মিশে যাওয়ার ফলেই ঘটেছে এ ঘটনা। সম্ভবত কোনও রিজারভারের একটি ভালভ অকেজো হওয়ার দরুণই পানির সঙ্গে তা মিশে গিয়েছে। তবে এখনও এ কারণ সম্পর্কে নিশ্চিত নন তিনি। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন জনগণকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প