কুকুরকে বাঁচাতে বেধড়ক মার খেলেন এক ব্যক্তি!


রাতেরবেলায় কলকাতার বাঙ্গুর হাসপাতালের সামনে একটি কুকুরকে মারধর করছিল একদল যুবক। বিষয়টি চোখের সামনে ঘটতে দেখে সহ্য করতে পারেননি টালিগঞ্জের রোডের বাসিন্দা স্বপন হালদার।
এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। ফলে তারা কুকুরকে ছেড়ে স্বপন হালদারকে বেদম প্রহার করা শুরু করে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। মাথায় ও চোখে গুরুতর আঘাত পান স্বপন। গত ১০ এপ্রিল রাত সাড়ে দশটা নাগাদ বাঙ্গুর হাসপাতালের সামনেই ঘটেছে এই অপ্রত্যাশিত ঘটনাটি।
এ বিষয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।-জিনিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













