কুকুর অপহরণ এবং পরে ক্ষমা চেয়ে চিরকুট


চীনের একটি কুকুরকে অপহরণের পর ফেরত দেয়া হয়েছে। সাথে ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিয়াওকিয়াও নামের ওই কুকুরটিকে নিয়ে তার অন্ধ মালিক গত সোমবার বেড়াতে বেরুলে, একদল লোক বেইজিং এর রাস্তা থেকে কুকুরটিকে ধরে নিয়ে যায়। এরপর তার এই অপহরণের খবর চীনের সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।
তবে মঙ্গলবার কুকুরটিকে পাওয়া যায় এবং তখন তার গলায় প্লাস্টিকের একটি ব্যাগে সেঁটে চিরকূট দেওয়া ছিল । সেখানে লেখা ছিল “আমাদের ভুল হয়েছে…আমরা ক্ষমা প্রার্থণা করছি।”
এদিকে সাত বছরবয়সী পোষা প্রাণীটিকে হারানোর পর খাওয়া ও ঘুম বন্ধ হয়ে যায় কুকুরটির মালিক থিয়ান ফেংবোর। কুকুরটিকে হারানোর পর তিনি বলেন “ কিয়াও কিয়াও সবসময় আমার সাথে থাকে। সে আমার বন্ধুর মত। আমার মনে হচ্ছে আমি আমার খুব কাছের কাউকে হারিয়েছি”।
চীনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটে এই খবর ছড়িয়ে পড়লে অনেক বিক্ষুব্ধ মন্তব্য আসতে থাকে। তবে ওই এলাকাটিতে সাম্প্রতিক সমযে প্রচুর কুকুর চুড়ির ঘটনা ঘটছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













