কুমিল্লায় বাস চাপায় নিহত ২, আহত ৯


কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় দুইটি সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন। রবিবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর সড়কে বরুড়ার চেঙাহাটা কেশনপাড়া এলাকায় তিশা এক্সক্লুসিভ বাস দুটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরো ৯ জন যাত্রী। রাত ৮ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক নারী যাত্রীর মৃত্যু হয়।
হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













