বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুমিল্লা শহরের বাড়িটিতে কোন জঙ্গি পায়নি পুলিশ

বাংলাদেশের কুমিল্লা শহরে জঙ্গিরা অবস্থান করছে এই সন্দেহে পুলিশ যে বাড়িটি গত দু’দিন ধরে ঘিরে রেখেছিলো সেখানে কোন জঙ্গি পাওয়া যায়নি।

পুলিশ বলছে, বাড়িটিতে পুলিশের অভিযান শেষ হয়েছে কিন্তু তার ভেতরে কাউকে পাওয়া যায়নি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছেন, জঙ্গি না থাকলেও বাড়িটির ভেতরে জঙ্গিরা যেসব কক্ষ ব্যবহার করতো সেগুলোতে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে।

সেগুলো নিষ্ক্রিয় করার জন্যে পুলিশ এখন কাজ করছে। মি. ইসলাম জানান, বোমা নিষ্ক্রিয় করার কাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। এই কাজ আগামীকাল থেকে আবার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ বলছে, তিনতলা বাড়িটিতে সোয়াটের অভিযান ‘অপারেশন স্ট্রাইক আউট’ শেষ হয়েছে। এবং তাদেরকে কোন ধরনের প্রতিরোধের মুখেও পড়তে হয়নি।

মি. ইসলাম বিবিসির আকবর হোসেনকে বলেছেন, বাড়িটি ঘেরাও করার আগেই জঙ্গিরা বাড়িটি ছেড়ে চলে গেছে বলে তারা মনে করছেন।

তিনি জানান, মীরেশ্বরাইতে জঙ্গিবিরোধী অভিযানের সময় গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে তারা এই বাড়িটির ব্যাপারে তথ্য পেয়েছিলেন।

মি. ইসলাম বলছেন, “বাড়িটির ঠিকানা খুঁজে পেতে কিছুটা দেরি হওয়ার সুযোগে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গেছে।”

“এই জঙ্গিরা সীতাকুণ্ড এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারার কারণে তারা ওখানে বাসা ভাড়া নিতে পারেনি।”

কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোটবাড়ি এলাকায় গত বুধবার এ বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে অভিযান চালায় নি নিরাপত্তা বাহিনী।

গন্ধমতি এলাকার এই বাড়িটিতে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো। এ সংখ্যা আরো বেশি হতে পারে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো। অভিযানের আগে সে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যেতেও বলা হয়।

এ বাড়িটির আশপাশে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ এবং যানবাহনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিলো। খবর: বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত